Skip to content

জয়নাল হাজারীর বাড়িতে বোমা হামলায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জয়নাল হাজারীর বাড়িতে সন্ত্রাসীদের বোমা হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গতকাল শনিবার রাতে জয়নাল হাজারী ফেনী মডেল থানায় আজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করে অভিযোগপত্র দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করছে।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা থেকে ৩টার মধ্যে মুখোশ পরে কিছু সশস্ত্র সন্ত্রাসী জয়নাল হাজারীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং ফাঁকাগুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়।

একই কায়দায় শুক্রবার বিকাল ৫টার দিকে সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে হামলার চেষ্টা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও র্যা ব সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, বুধবার জয়নাল হাজারী নিজের ফেসবুক পেজে তার দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আবেদনটিকে মামলা হিসাবে নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫