Skip to content

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার ॥
চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুমন আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়ল পাড়া গ্রামের কালু মন্ডলের সন্তান।

স্থানীয়রা জানান, সুমন আলীসহ কয়েক জনের একটি দল গতকাল সন্ধ্যার দিকে ভারতে গরু আনতে যাচ্ছিল। এ সময় ভারতের মালদহ জেলার দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে সুমন আন্তর্জাতিক পিলার ১৭৯ এস সংলগ্ন হারুনের বাগানের সামনে মারা যান। পরে তার সহযোগীরা সুমনের লাশ উদ্ধার করে গোপনে দাফন করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুরুজ মিয়া জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার দিকে এক রাউন্ড গুলির আওয়াজ পাওয়া গেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫