Skip to content

তুমি চিরকাল আমার অধিনায়ক: ধোনিকে কোহলি

স্পোর্টস ডেস্ক ॥
ভারতের স্বাধীনতা দিবসে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

তার বিদায়টা রাজসিক না হলেও ধোনিকে কিংবদন্তি বলতে দ্বিধা নেই।

অবসর ঘোষণার পরপরই তার সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছেন সাবেক ও বর্তমান সতীর্থরা।

ধোনির অবসরের সিদ্ধান্ত জানার পরেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন ভারত দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

এক ভিডিওবার্তায় ধোনির উদ্দেশে কোহলি বলেছেন, ‘জীবনে অনেক মুহূর্ত আসে, যা ভাষায় প্রকাশ করা যায় না। তোমার এই অবসরের মুহূর্তটা সে রকম একটি মুহূর্ত। তুমি সব সময় বাসের শেষ আসনে বসতে। খুব একটা কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিত।’

কোহলি আরও বলেন, ‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই বন্ধুত্ব। আমরা দলের জয়ের একমাত্র লক্ষ্য সামনে রেখেই খেলেছি। আমার জীবনের শুরুতে তোমার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। তুমি আমার ওপর ভরসা রেখেছ, বিশ্বাস রেখেছ, যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আগে বলেছি, আবারও বলছি। তুমি চিরকাল আমার অধিনায়ক থাকবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫