Skip to content

করোনা থেকে সুস্থ হয়েছে এক কোটি সাড়ে ৪৭ লাখের বেশি মানুষ

স্টাফ রিপোর্টার ॥
বিশ্বে দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বেশিরভাগ মানুষ।

আজ মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাস কোভিড-১৯ রোগীদের মধ্যে এক কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৬৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ৮০ হাজার ৪৪০ জন চিকিৎসাধীন এবং ৬২ হাজার ৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত সাত লাখ ৭৩ হাজার ২০ জন রোগী মারা গেছে তথ্যে উঠে আসে।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে এ জানায়, যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৯ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন, ব্রাজিলে ২৪ লাখ ৭৮ হাজার ৪৯৪, ভারতে ১৯ লাখ ৭৬ হাজার ২৪৮, রাশিয়ায় সাত লাখ ৩৬ হাজার ১০১, দক্ষিণ আফ্রিকায় চার লাখ ৭৭ হাজার ৬৭১, পেরুতে তিন লাখ ৬৫ হাজার ৩৬৭, চিলিতে তিন লাখ ৬০ হাজার ৩৮৫ জন, মেক্সিকোতে তিন লাখ ৫৯ হাজার ৩৪৭ জন, ইরানে দুই লাখ ৯৯ হাজার ১৫৭, পাকিস্তানে দুই লাখ ৬৯ হাজার ৮৭, সৌদি আরবে দুই লাখ ৬৮ হাজার ৩৮৫, তুরস্কে দুই লাখ ৩১ হাজার ৯৭১, ইতালিতে দুই লাখ তিন হাজার ৯৬৮, জার্মানিতে দুই লাখ দুই হাজার ৯০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১২ হাজার ৮৮ জন, কানাডায় এক লাখ ৯ হাজার ৫৯, ফ্রান্সে ৮৪ হাজার ৬৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৬৪২ জন, কুয়েতে ৬৮ হাজার ৬৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৭ হাজার ৭৯৪, সিঙ্গাপুরে ৫২ হাজার ৩৫০, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৯৩৪, অস্ট্রেলিয়ায় ১৪ হাজার ৫৩৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৮৭৬ ও বাংলাদেশে এক লাখ ৬০ হাজার ৫৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫