Skip to content

ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার ॥
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

ভারতের হাইকমিশন এক বার্তায় বলেছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে দুই দিনের সফরে (১৮-১৯ আগস্ট) ঢাকায় এসেছেন।

গত মার্চে ঢাকা সফর করে গেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া এ পররাষ্ট্র সচিব।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলার ঢাকা সফর। ২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫