Skip to content

বিনামূল্যে নাগরিকদের করোনা ভ্যাকসিন দেবে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক ॥
করোনা মোকাবিলায় নিজ দেশের নাগরিকদের জন্য এক অভাবনীয় খুশির বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জানিয়ে দিলেন, ‘করোনার ভ্যাকসিন বাজারে এলেই দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে এই ভ্যাকসিন দেয়া হবে’।

গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এখন একমাত্র ভরসা ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন আবিষ্কারে অনেকদূর এগিয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনকার তৈরিকৃত ভ্যাকসিনটি। এটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

ভ্যাকসিনটির বাণিজ্যিক উৎপাদন করবে যে সংস্থা তার সঙ্গে চুক্তি করে ফেলেছে অস্ট্রেলিয়া।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, মেলবোর্নের প্রতিষ্ঠান সিএসএলের ভ্যাকসিন উৎপাদন লাইসেন্সের জন্য জোর তদবির করছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। গত রোববার ভ্যাকসিন উৎপাদনকারীদের সঙ্গে দুটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী হান্ট। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া একটি চুক্তি করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫