Skip to content

ঢাকা-৫ আসনে মনোনয়ন নিলেন সজল

স্টাফ রিপোর্টার ॥
প্রয়াত হাবিবুর রহমান মোল্লার আসনে (ঢাকা-৫) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার বড় সন্তান মশিউর রহমান মোল্লা (সজল)। তিনি ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রয়াত এমপিপতœী রেজিয়া বেগম মাতুয়াইল কবরস্থানে কবর জিয়ারত শেষে মশিউর রহমান মোল্লার (সজল) পক্ষে বেলা ১১টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেজ ছেলে বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মোল্লা শ্যামল। তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া।

মাতুয়াইল কবরস্থানের পাশের মসজিদে ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মশিউর রহমান মোল্লা সজলসহ ঢাকা-৫ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫