Skip to content

ভাস্কর মৃণাল হক আর নেই

স্টাফ রিপোর্টার ॥
দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক (৬২) আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র ।

হাসপাতাল সূত্র জানায়, মৃণাল হক ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। গতকাল রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। অসুস্থতার চিকিৎসাও নিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

খ্যাতিমান এ ভাস্কর নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫