Skip to content

আবারও কমল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার ॥
বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। ভরিতে প্রায় দেড় হাজার টাকা কমিয়ে মূল্যবান এ ধাতুটির নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল শুক্রবার স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস এ সিদ্ধান্ত নিয়েছে। দুপুর ২টা থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হয়েছে। বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার এ তথ্য নিশ্চিত করেছেন।

খাত সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের বাজারে কী দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বাড়া-কমার ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়। সাধারণত বিশ্ববাজারের সাতদিনের দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে সে সিদ্ধান্ত নেয়া হয়।

সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার বলেন, ‘গত কয়েক দিনে বিশ্ব বাজারে প্রায় ২৫ ডলারের (প্রায় ২১০০ টাকা) মতো দাম কমেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সব সময় স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এমন অবস্থায় বিশ্ববাজারে দাম কমার কারণে দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।’

নতুন নির্ধারিত দাম অনুযায়ী শুক্রবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৩৬১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫