আমিনুল ইসলাম \
ময়মনসিংহ প্রতিনিধি:
আজ শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন ইমাম পরিবহন ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত ও ২জন আহত হয়েছে।
জানাযায়, আজ সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-০৭৩৩) ও রাজেন্দ্রপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ ১৫-০১৫৯) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকারে যাত্রী ও ড্রাইভারসহ ঘটনাস্থলে ৬ জন নিহত হয়। আহত দুই জনকে চিকিৎসার জন হসপিটালে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে জানাযায়, নিহত হাসনা ও নাজমা দুই বোন, হাসনার ৮ বছর বয়সী ছেলে হাসিবুল, হাসনার বাবা হযরত আলী, হাসনার মা, ও ড্রাইভার রাজেন্দ্রপুর বিমান বাহিনী রোডের নিজ বাসা থেকে ত্রিশাল আমিরাবাড়ী শিমুলিয়া বাজার বরগাঁও গ্রামের বাড়ীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের ভালুকা ফায়ার সার্বিস ও হাইওয়ে পুলিশ ১ ঘন্টা যাবৎ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে লাশ প্রেরণ করেন।
হাসনার স্বামী মালশিয়া প্রবাসী করিম জানান, তাদের রাজেন্দ্রপুর বিমানবাহিনী রোডে নিজস্ব বাড়ী রয়েছে। সেখান থেকে আজ সকালে গ্রামের বাড়ী ত্রিশাল বরগাঁও বেড়াতে যাচ্ছিল।
নিহত হাসনার মামাত ভাই সোহেলের সাথে কথা বলে নিহতদের এ তথ্য পাওয়া যায়।
