Skip to content

মোশাররফ করিমের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক ॥
এদেশে দুর্দান্ত এক অভিনেতার নাম মোশাররফ করিম। তার অভিনয় হাসায়, কাঁদায়। আজ এই অভিনেতার ৪৮তম জন্মদিন।

জন্মদিনের শুভেচ্ছায় অভিসিক্ত হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘এবারের জন্মদিনে কোনো আয়োজন থাকছে না। জন্মদিন পালন করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। নিজের জন্মদিন নিজে পালন করি না কখোনো। তবে আমাকে যারা ভালোবাসেন তারা জন্মদিনে নানা কিছু করেন। এটাই ভালো লাগে।’

তিনি জানালেন, কোথাও যাবেন না। করোনার এই ঘরবন্দী সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাসাতেই কাটবে জন্মদিন।

মোশাররফ করিমের পারিবারিক নাম কে এম মোশাররফ করিম। ১৯৭১ সালের ২২ আগস্ট ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু সেই স্কুল থিয়েটার থেকে। এসএসসি পাস করে ১৯৮৬ সালে ঢাকায় এসে নাম লিখিয়েছিলেন নাট্যকেন্দ্রে। সেখানেই পেয়েছিলেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, জাহিদ হাসান এবং তৌকীর আহমেদের মতো মানুষজনের সাহচর্য।

১৯৯৮ সালে আবুল হায়াতের ‘অতিথি’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে তার টিভি যাত্রা শুরু। এরপর বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন চরিত্রাভিনেতা হিসেবে৷ তবে এক দশকের স্ট্রাগল শেষে ২০০৮ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ক্যারাম’ নাটক তার ভাগ্য বদলে দেয়। রাতারাতি আলোচনায় চলে আসেন মোশাররফ করিম।

ক্যারিয়ারে অসংখ্য নাটক তিনি উপহার দিয়েছেন। ‘জয়যাত্রা’ সিনেমা যাত্রা করা মোশাররফ অভিনয় করেছেন ‘দারুচিনি দ্বীপ’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’, ‘টেলিভিশন’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘জালালের গল্প’ সিনেমাগুলোতে৷

সম্প্রতি কলকাতায় ব্রাত্য বসু পরিচালিত একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫