Skip to content

রাষ্ট্রযন্ত্রের পরিকল্পিত ব্যবহার হয়েছে গ্রেনেড হামলায়: কাদের

স্টাফ রিপোর্টার ॥
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পতভাবে ব্যবহার করেছে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি। পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছিল।

সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে শনিবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। ২১ আগস্টের টার্গেট ছিলো দেশরতœ শেখ হাসিনা। মুফতি হান্নানসহ অন্যদের বক্তব্যে এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে, কারা এর পেছনে মদদ দিয়েছে। কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এই হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, বিএনপির শীর্ষ নেতৃত্ব- এটা সবাই জানতো।

তিনি বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে।

সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে যান। হতে পারে, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এ হামলাকে এখন ‘দুর্ঘটনা’ বলছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনিদের নিখুঁত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তারা তাদের দৃষ্টিকোণ থেকে হামলাকে ‘দুর্ঘটনা’ মনে করতে পারে।

তদন্তে বাধা দেয়া, জজ মিয়ার নাটক সাজানো, আলামত নষ্ট করাসহ পদে পদে বাধা প্রদানের মাধ্যমে তাদের সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ জাতির কাছে আজ স্পষ্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫