Skip to content

করোনায় আক্রান্ত ৭২ ও উপসর্গ নিয়ে ৭ চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
মহামারি করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত ৭৯ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ৭২ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন করোনার লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন।

গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। এরপর থেকে একে একে মৃত্যুবরণ করেন আরও ৭২ চিকিৎসক।

সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এবিএম সিদ্দিকুল ইসলাম। একইদিন পরিবার পরিকল্পনা অধিদফতরের সাবেক উপপরিচালক এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী (ব্যাচ ১০) ডা. সৈয়দ আকতার হোসেন মৃত্যুবরণ করেন।

এছাড়া ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে সর্বমোট সাত হাজার ৬৬০ ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্য দুই হাজার ৫৯১ জন চিকিৎসক, এক হাজার ৯২০ জন নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫