Skip to content

করোনা থেকে সুস্থ এক কোটি ৬০ লাখ মানুষ

অনলাইন ডেস্ক ॥
বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৬০ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত করোনায় আট লাখ ১২ হাজার ৪৮৭ জন রোগী মারা গেছেন।

দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯, ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪ জন, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮ জন, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫, ওমানে ৭৮ হাজার ৩৮৬, কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ এবং এবং বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫