Skip to content

‘শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকটময় মুহূর্তেও এগিয়ে চলেছে দেশ’

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শুধু মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ গড়ে তুললে হবে না। সৃষ্টির সকল জীবের জন্য আমাদের ভাবতে হবে। তাই মানুষ, সৃষ্টি জীব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের কে বেশী বেশী গাছ লাগাতে হবে। তিনি বলেন, অদৃশ্য করোনা ভাইরাসের কারণে পরাক্রমশালী উন্নত দেশগুলো আজ অসহায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তেও দেশ অর্থনীতি ভাবে অনেক এগিয়ে চলেছে। করোনার বিরুপ প্রভাবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক ভাবে আর্থিক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বর্তমান সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানকে নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। তিনি সকলকে সচতনতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

রোববার কাহারোল রামচন্দ্রপুর মহাশ্মশান চত্বরে বৃক্ষের চারা রোপনকালে এমপি গোপাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন কাহারোল থানার ওসি মনোজ কুমার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান বাবলু, রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সুশিল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫