Skip to content

আরও ৪ দিনের রিমান্ড ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার ॥
কক্সবাজার: টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতসহ ৭ পুলিশ সদস্যের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত আজ সোমবার তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

এই ৭ পুলিশ কর্মকর্তাকে বেলা ৩ টা আদালতে তোলা হয়। তাদের জিজ্ঞাসাবাদের স্বার্থে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫