Skip to content

ময়ূরের সঙ্গে মোদি

আন্তর্জাতিক ডেস্ক ॥
দেশ যখন করোনাভাইরাসের থাবায় মুষড়ে পড়েছে। এর মাঝেই গত রোববার সকালে দেশবাসীকে চমক দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিন্ন আঙ্গিকের ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।

ভিডিওতে দেখা যায়, সকালে রুটিন এক্সারসাইজের পর ময়ূরকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি। চেনা গণ্ডির বাইরে প্রধানমন্ত্রীকে নতুন একটি ভূমিকায় দেখে চমকে যান অনেকেই।

‘প্রেশাস মোমেন্ট’ অর্থাৎ ‘মূল্যবান মুহূর্ত’। এই শিরোনামেই এদিন টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে পেখম মেলে ময়ূরের নাচ, তাদের খাওয়ানোর ছবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রয়েছে হিন্দিতে একটি কবিতাও। তাতে ময়ূরের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে ময়ূরের সাক্ষাৎ মেলে প্রায়ই। সেই ছবিই এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তার দিন কীভাবে শুরু হয় সেই চিত্রও উঠে এসেছে। সকালে ব্যায়ামের সময় এমন ভাবে তার সময় কাটানোর সেই ছবি মন কেড়েছে সবার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫