Skip to content

সাংবাদিককে ঘুষি মারার হুমকি ব্রাজিল প্রেসিডেন্টের

স্টাফ রিপোর্টার ॥
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ফের বিতর্কে জড়ালেন। এবার তিনি এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল (গির্জা) পরিদর্শনে যান ব্রাজিল প্রেসিডেন্ট। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে এক সাংবাদিক দুর্নীতিতে বোলসোনারোর স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন। এতে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই ওই সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ পত্রিকার প্রতিবেদক। স্ত্রীর দুর্নীতির অভিযোগ নিয়ে বোলসোনারোর বক্তব্য জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক। তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।

ভিডিওতে দেখা গেছে, ‘ও গ্লোবো’র প্রতিবেদককে এ হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

এক বিবৃতিতে পত্রিকাটি জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বেরিয়ে আসার রিপোর্টার ফার্স্ট লেডি মিশেল বলসোনার অ্যামাজন দুর্নীতির বিষয়ে প্রশ্ন করেন। এতে প্রেসিডেন্ট দাঁড়িয়ে যান। বলে উঠেন, তোমার মুখে চড় কষে দিতে ইচ্ছে করছে আমার।

এ ঘটনা নিয়ে বলসোনারোর কার্যালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫