Skip to content

সরকার কারও কথা শুনতে রাজি না: জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার ॥
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। টোটালি ভেঙে পড়েছে। এ সরকার সামরিক সরকার না, তার চেয়েও খারাপ। তারা কারও কথা শুনতে রাজি নয়।’

আজ বুধবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনাজয়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্লাজমা দিতে আসলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘তারা নিজেদের যা ইচ্ছা, তাই করছে। মার্চ মাসে আমি বলেছি, করোনার জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কিনা দেখেন। আমরা দেখেছি, করোনা রোগীরা অক্সিজেনের জন্য মূলত হাসপাতালে ভর্তি হয়। অনেকগুলো সেন্টার (হাসপাতাল/ক্লিনিক) অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা একদম প্রতারণা। ১ হাজার লিটার অক্সিজেনের জন্য আসলে খরচ হবে মাত্র ৭০ টাকা। অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেখেছিলাম। এজন্য সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হলো এসবের মূল্য স্থির না করে দিতে হবে। তা না হলে জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘অক্সিজেন তো ফ্রি হওয়া উচিত। এটা বাতাস থেকে হয়। অক্সিজেন গঠন করার জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই (বিশুদ্ধ) করে নিয়ে তারপরে ব্যবহার করা হয়। এটার মূল্য স্থির না করে দিলে প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫