Skip to content

কালীগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে চুমকির চাল ও আলু বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জে ১৭ শত ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোক্তারপুর ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে দুই ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৭ শত ৫০ জন পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ১কেজি আলু করে মোট ১৭ হাজার ৫০০শত কেজি চাল ও ১৭শত ৫০ কেজি আলু বিতরণ করেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শিবলী সাদিক, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার (তোরণ), বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগে সভাপতি এস এম রবিন হোসেন, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগির হোসেন, বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুল রহমান পলাশ, ইউপি সদস্য মাহমুদুর রশিদ টুটুল, নুরুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বেরুয়া নলি ব্রীজ সংলগ্ন প্লাবনভূমি বেলাই বিল, গাজীপুর- ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের মোক্তারপুর ইউনিয়নের পোটান বিল ও উপজেলা পুকুরে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৮ মণ ১৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন মেহের আফরোজ চুমকি এমপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫