Skip to content

কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে করোনা ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। দুদিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

আজ শনিবার মানিকগঞ্জের দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫