Skip to content

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দিনটিকে স্মরণে আজ শনিবার আগষ্ট কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আবুল মার্কেট বাজার প্রাঙ্গণে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক দিবস অনুষ্ঠানে ফুলবাড়িয়া ইউনিয়ন ৩ ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।

অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আরিফ সিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাড. শাহা আলম সরকার, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াজেদ সিকদার, প্রচার সম্পাদক মোঃ ওসমান, ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ওয়ার্ড মেম্বার ইব্রাহীম সিকদার, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক সাগর, রামচন্দ্রপুর গ্রাম কমিটির সভাপতি ইয়ার উদ্দিন সিকদার, সাধারন সম্পাদক উজ্জ্বল খান, সিরাজপুর গ্রাম কমিটির সাধারণ সম্পাদক মোতালেব মিয়াসহ আ’লীগ এর অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীর সমাগম ঘটে।
এছাড়াও এলাকার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। এ সময় উক্ত অনুষ্ঠানে সকল শহীদদের বিদেহী আত্মার মাখফেরাত কামনায় দোয়া করা হয় এবং গরীব অসহায়দের মাঝে খাবার বিতরন ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫