Skip to content

গাজীপুরে এক সেপটিক ট্যাঙ্কে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় সেপটিক ট্যাঙ্ক থেকে এক অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে দেওয়ালিয়াবাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পাচ্ছিল ওই বাড়ির ভাড়াটিয়ারা। পরে কেয়ারটেকার সুমনকে জানালে সেপটিক ট্যাঙ্ক খুলে একটি বস্তা দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ বস্তার ভিতরে এক অজ্ঞাত নারীর গলাকাটা লাশ পায়।

ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন আগে ওই নারীটিকে হত্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২২ বছর।

কোনাবাড়ী থানা শাখার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫