Skip to content

কাপাসিয়ায় হত্যার ১মাস পার হলেও অজ্ঞাত সাধুর পরিচয় মেলেনি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজারে অজ্ঞাত এক সাধু খুনের ১ মাস পার হলেও মেলেনি তার পরিচয়। গত জুলাই মাসের ২২ তারিখে ওই এলাকার সঞ্জয় মন্ডলের পুত্র শ্রী-দিপ্ত ওরফে আকাশ মন্ডল মন্দিরের সামনে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করলে চারদিন পর জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৬শে জুলাই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার করা হয়।

মামলা সূত্রে জানাযায়, প্রায় ৬/৭ মাস যাবৎ অজ্ঞাত পরিচয় একজন সাধু পাগল (৬০) আড়াল এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিল এবং আড়াল বাজারস্ত শিবকালী মন্দিরের খোলা বারান্দায় রাত্রি যাপন করত। ওই রাতে একই স্থানে বিবাদী আকাশ মন্ডল রাত্রি যাপন করতে গেলে সাধু পাগল বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ মন্ডল তাকে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। বাজারের পাহারাদার আহাম্মদ সরদারসহ অন্য পাহারাদাররা তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ আহসান উল্যাহ মাস্টার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে আবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫