Skip to content

গাজীপুরে কর্মসংস্থানে সচেতনা শীর্ষক সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান

সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনা শীর্ষক সেমিনার এবং প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

“জেনে বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই” এ স্লোগানকে সামনে রেখে সেমিনার ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজেরে অধ্যক্ষ মো: আখতারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী কর্মীর যে সব সন্তানরা পিএসসি ও জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল করেছে, তাদেরকে চেক দেওয়া হয়। এতে মেধা তালিকায় পিএসসি পর্যায়ে দশজন প্রত্যেক শিক্ষার্থীকে চৌদ্দ হাজার পাঁচ শত টাকার এবং জেএসসি পর্যায়ে দশজন প্রত্যেক শিক্ষার্থীকে একুশ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া গাজীপুর জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের ৩৬৬জন চৌকিদার এবং দফাদারের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদেশ গমনের ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিংয়ের উপরে ডকুমেটরি উপাস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস রুপা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে কি ধরনের কাজের চাহিদা রয়েছে, খোঁজ খবর নিয়ে সেসব কাজ শিখে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশ যেতে হবে। বোঝা হয়ে নয়, সম্পদ হয়ে বিদেশে গেলে অনেক বেশী রেমিট্যান্স অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের গৃহীত নানা ধরনের কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫