Skip to content

গাজীপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন, ফল ও ফলজ গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রভৃতি।

সকালে শহরের রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। পরে বিএনপি নেতা ড. শহীদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা ডা. মাজহারুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বছির আহম্মেদ, আনোয়ারুল ইসলাম, সৈয়দ আক্তারুজ্জামান, মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুস সালাম শামীম, এ্যাডভোকেট নাছির উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫