Skip to content

বৃথাই গেলো রাসেলের ২৩ বলে ৫০

স্পোর্টস ডেস্ক ॥
যখন উইকেটে আসার সময় দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৮ বলে ১০১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান হিসেবে আন্দ্রে রাসেলের জন্য খুব কঠিন ছিল না এ লক্ষ্য। চলতি সিপিএলে একই গল্পের ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচ হেরেছে রাসেলের জ্যামাইকা তালাওয়াজ।

যদিও রাসেল নিজে খেলেছেনও ২৩ বলে ৫০ রানের সাইক্লোন ইনিংস খেললেও কাজে লাগেনি সেটি। কেননা অপরপ্রান্ত থেকে যেমন মেলেনি সঙ্গ, তেমনি রাসেল নিজেও ঝড় তুলতে দেরি করে ফেলেন খানিকটা। যার ফলে শেষপর্যন্ত ১৯ রানের পরাজয়ই সঙ্গী হয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা দলটির।

চলতি সিপিএলে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ত্রিনবাগো নাইট রাইডার্স, আসরে ১৮০+ রান করা একমাত্র দলও তারাই। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো ১৮০ পেরিয়ে ১৮৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা। যা তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি রাসেলের জ্যামাইকা।

১৮৫ রান তাড়া করতে নেমে যে উড়ন্ত সূচনা প্রয়োজন ছিল তা এনে দিতে পারেননি জ্যামাইকার টপঅর্ডার ব্যাটসম্যান। চেষ্টা করেছিলেন ৩১ বলে ৪১ রান করা গ্লেন ফিলিপস। বাকিরা হতাশ করেন করায় ১২ ওভার শেষে ৪ উইকেটে মত্র ৮৪ রান করতে পেরেছিল জ্যামাইকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫