Skip to content

‘বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি নামালাম’

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম রাজধানীতে কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না বলে হুশিয়ার দিয়ে বলেন, এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।

আজ বুধবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণের সময় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না।

মেয়র আতিক বলেন, আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। দেখি কে বাধা দেয়। আমি সব অবৈধ বিলবোর্ড অপসারণ করব। কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫