স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৫৮ জন এবং মারা গেছে ৩২ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ১৯ হাজার ৬৮৬ জনে এবং মৃতের সংখ্যা চার হাজার ৩৮৩ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৬৪ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো দুই লাখ ১৩ হাজার ৯৮০ জনে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি। মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী আটজন।
