Skip to content

স্বেচ্ছাসেবক পার্টি জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে মাঠে আছে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে মাঠে আছে। করোনাকালে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দেশের সাধারণ মানুষের পাশে থেকে প্রশংসা অর্জন করেছে।

জাতীয় পার্টি’র যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে নবগঠিত স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানায়।গতকাল শনিবারআজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে নবগঠিত স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানায়।

খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, আনিসুল হক, লোকমান ভূঁইয়া, জায়েদুল ইসলাম জাহিদ, সৈয়দ মনিরুজ্জামান, মোঃ শাহজাহান মিয়া, আব্দুস সালাম কিবরিয়া, আক্তারুজ্জামান খান, আব্দুস সালাম লিটন, জাবেদ রায়হান, মোঃ নুরুজ্জামান, তরিকুল ইসলাম, এস.এম. ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম শোভন, আব্দুল কাদের, আনিসুর রহমান বাবু, শেখ মাহমুমুদুল আনোয়ার, জসিম উদ্দিন পান্নু, আরশাদ খন্দকার, খলিলুর রহমান বাবু, মাসুদুর রহমান মাসুম, এম.এ. রাজ্জাক খান, রফিকুল ইসলাম, আলমগীর কবির, ওমর ফারুক টিটু, রতন সরকার, আবু তালেব চৌধুরী, মুনকার মিয়া, এটিএম ফিরোজ মন্ডল প্রমুখ উপস্থিত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫