Skip to content

ভালুকায় মেজর আফসার উদ্দীন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

আমিনুল ইসলাম
ময়মনসিংহ প্রতিনিধি ॥
ময়মনসিংহ:ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মর্যাদায় মহান মুক্তিযুদ্ধের আফসার বাহিনীর প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর আফসার উদ্দিন আহম্মেদের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল রোববার ভালুকা উপজেলা হল রুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা কমান্ডের আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর আফসার উদ্দিন আহম্মেদের সন্তান সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সন্তান মাসুদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

এসময় অনান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, পরিবারের সদস্য বর্গ, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠনসমূহের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মময় জীবনী এবং মহান মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করা হয় এ অনুষ্ঠানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫