Skip to content

বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষীরা

ওসমান আল হুমাম
জেলা প্রতিনিধি ॥
কক্সবাজার: বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি জিরো লাইন (নো ম্যান্স ল্যান্ড) থেকে এক বাংলাদেশী রাখালকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি।

সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফুলতলী ও জারুলিয়াছড়িস্থ নোম্যান্স ল্যান্ডের ৪৭নম্বর পিলার এলাকায় তিনি গবাদিপশু নিয়ে মাঠে চরাতে যায়, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রাখাল মুহাম্মদ ইউসুফ (৩২) কে ধরে নিয়ে যায়।

ওই রাখাল বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফ্লুতলী গ্রামের ৯নং ওয়ার্ডের মুহাম্মদ সোলেমানের পুত্র।

এর আগে দুপুরে ইউসুফকে মিয়ানমার বাহিনীর সদস্যরা ধরে হাত-পা বেধে সীমান্তে ফেলে রেখেছিল।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক বাংলাদেশী রাখালকে গতকাল সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে সীমান্তের সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে।

এদিকে ঘটনার পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে যোগাযোগ করে প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিজিবির দায়িত্বশীল কোন সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫