Skip to content

জাপার কেন্দ্রীয় নেতা সাত্তারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘ ৩৪ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট, চট্টগ্রাম বন্দরের সাবেক শ্রমিক নেতা আবদুস সাত্তারের (৭৪) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি … রাজিউন)।

চট্টগ্রাম মেটস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। নোয়াখালী সেনবাগ উপজেলার কাদরা ইউপির চাঁদপুর গ্রামের আবু বক্কর চেয়ারম্যানবাড়ির মৃত মোহাম্মদ ইব্রাহিমের পুত্র তিনি। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

আজ বুধবার বিকাল বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাড়ির দরজায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুস সাত্তার হালিমা-সাত্তার সরাসরি প্রাথমিক বিদ্যালয়, হালিম-সাত্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর, সেনবাগ পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন, সেক্রেটারি মো. ফখর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫