Skip to content

লালমনিরহাটে শিশুদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাইমারীর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অ্যাসিসটিভ ডিভাইজ বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও মো.রবিউল হাসান সভাপতিত্বে উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো.শামসুজ্জামান, ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, সিনিয়র সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়, প্রধান শিক্ষক সৈয়দা বেগম ও রমেশ চন্দ্র প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাইমারীর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, চশমা, স্ক্র্যাচ, শ্রবণযন্ত্র ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের গুরুত্ব দিয়ে এই উদ্যোগ চলমান থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫