Skip to content

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাংবাদিক প্লাবন

স্টাফ রিপোর্টার ॥
পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন দৈনিক যুগান্তরের সাংবাদিক রেজাউল করিম প্লাবন।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্লবী থানায় এক নারীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে ডেকে নেয়া হয়। এরপর পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, একটা মেয়ে ঘটিত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল প্লাবনকে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

থানা সূত্র জানায়, এক নারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ওই নারীর বাবার অভিযোগের ভিত্তিতে তাকে পল্লবী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এর আগে প্লাবনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, বিয়ে, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলাও দায়ের করেছেন সাংবাদিক সাজিদা ইসলাম পারুল।

তবে পুলিশ বলছে, এবারের জিজ্ঞাসাবাদের সঙ্গে পারুলের মামলার কোনো সংশ্লিষ্টতা নেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫