Skip to content

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপারের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। নিহত নুরুল ইসলাম বাসের হেলপার ছিলেন।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরিবহন শ্রমিক ইউনিয়ন গাজীপুর জেলার সহ-সভাপতি আবুল হোসেন জানান, দুপুর ২টার দিকে বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি ইউটার্ন নিয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই হেলপার নুরুল ইসলাম মারা যান। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী।

বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও বাসটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫