স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৯২ জন এবং মারা গেছে ৩৪ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৩৪ হাজার ৭৬২ জনে এবং মৃতের সংখ্যা চার হাজার ৬৬৮ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৪ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো দুই লাখ ৩৬ হাজার ২৪ জনে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৯৬১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭৪৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি।
