Skip to content

শিমুলিয়া ফেরি ঘাটে ফের পদ্মার ভাঙন শুরু

স্টাফ রিপোর্টার ॥
মুন্সীগঞ্জ: ফের পদ্মার ভাঙন শুরু হয়েছে লৌহজংয় উপজেলায় শিমুলিয়ার ৩নং ফেরি ঘাট এলাকায়।

গত শুক্রবার রাতে বিলীন হয়ে গেছে একটি খাবার হোটেলসহ বেশ কিছু এলাকা।

ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আহম্মদ আলী জানান, শিমুলিয়া ৩নং ফেরি ঘাটের পশ্চিম সাইড দিয়ে আকস্মিক এ ভাঙন দেখা দেয়। বড় বড় ফাটল দেখা দিয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানিয়েছেন, গত শুক্রবার রাত ৯টার দিকে আকস্মিক পদ্মার ভাঙন শুরু হয়। এতে রো রো ফেরি ঘাটের পশ্চিম পাশের বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে যায়। একটি খাবার হোটেল পদ্মার গ্রাসে নদী গর্ভে চলে গেছে।

বিআইডবিউটিসি’র এজিএম মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রো রো ফেরি ঘাটের পাশের ভাসমান ওয়ার্কশপসংলগ্ন এলাকায় পদ্মার আকস্মিক ভাঙনে একটি রেস্তোরাঁ বিলীন হলেও এখন ততটা ঝুঁকির মধ্যে নেই ফেরি ঘাট। তবে ভাঙনের তীব্রতা বাড়লে নতুন করে তৈরি করা ৩ নং রো রো ফেরি ঘাটটি হুমকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫