স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮২ জন এবং মারা গেছে ৩৪ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৩৬ হাজার ৪৪ জনে এবং মৃতের সংখ্যা চার হাজার ৭০২ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৪৭ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো দুই লাখ ৩৮ হাজার ২৭১ জনে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭২৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।
