স্টাফ রিপোর্টার ॥
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন সদস্য পাঠিয়ে আবারও শান্তিরক্ষী প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে।
গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। সূত্র: বাসস।
