Skip to content

সালাহর হ্যাটট্রিকে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক ॥
এক দল লিগের বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল ১৬ বছর পর দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে। দুই দলের মাঠের লড়াইয়ে বোঝার উপায় ছিল না কারা এগিয়ে বা কারা পিছিয়ে। সমানে-সমান লড়াইয়ে ফুটবলপ্রেমিরা উপভোগ করতে পেরেছে সাত গোলের এক রোমাঞ্চকর ম্যাচ।

বলা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল লিভারপুল ও লিডস ইউনাইটেডের মধ্যকার ম্যাচের কথা। যেখানে ইয়ুর্গেন ক্লপের দলের কঠিনতম পরীক্ষাই নিয়েছেন কোচদের কোচ মার্সেলো বিয়েলসার লিডস। যে কারণে নিজেদের ঘরের মাঠেও তিন গোল হজম করতে হয়েছে লিভারপুলকে।

সাত গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে চ্যাম্পিয়ন লিভারপুল জিতেছে ৪-৩ গোলের ব্যবধানে। যেখানে ম্যাচের ফল নির্ধারক হ্যাটট্রিক করেছেন ইজিপশিয়ান জাদুকর মোহামেদ সালাহ। তার হ্যাটট্রিক পূর্ণ হওয়ার ও ম্যাচের ফল নির্ধারণী গোলটি হয়েছে ৮৮ মিনিটে গিয়ে। এতেই বোঝা যায়, কতটা অনিশ্চয়তায় ভরা ছিল পুরো ম্যাচটি।

আক্রমণ-পাল্টা আক্রমণের সাজানো ম্যাচে সিংহভাগ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লিডসই। তবে আক্রমণের ধাঁরে আবার অনেক এগিয়ে ছিল লিভারপুল। তবে যে কয়বার সুযোগ পেয়েছে লিডস, কাজে লাগিয়েছে প্রতিবার। তবে লিভারপুলের চতুর্থ গোলের আর জবাব দিতে পারেনি তারা।

লিডসের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো ভুল করে বসায় ম্যাচের ৮৬ মিনিটের সময় নিজেদের ডি-বক্সের মধ্যে ফাউল করে ফেলে দেন ফাবিনহোকে। ফলে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় লিভারপুল। সেখান থেকে নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করে ফেলেন মোহামেদ সালাহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫