Skip to content

ইরফানের জন্য মন কাঁদে ছেলে বাবিলের

বিনোদন ডেস্ক ॥
দেখতে দেখতে ছয়টা মাস কেটে গেছে ইরফান খান। ক্যান্সার যুদ্ধে হেরে অভিনেতা ইরফান খান অজানার দেশে চলে গেছেন। কিন্তু চলে যাওয়া মানেই কি প্রস্থান?

চলে গেলেও স্মৃতি রেখে গেছেন ইরফান খান। তার গন্ধ মাখানো মুহূর্তকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার রসদ পাচ্ছেন অভিনেতার স্বজন-ভক্তরা।

ইরফান খানকে নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন তার পুত্র বাবিল। তিনি লন্ডন যাচ্ছেন। ইনস্টাগ্রামে ইরফানের ছবি শেয়ার করে লেখেন, ‘এর আগের বছর যখন লন্ডন যাচ্ছিলাম, বাবা সেখানেই ছিল। কিন্তু এ বছর সব কিছু কেমন অদ্ভূত। আমি গেলেও বাবা আর সেখানে থাকবে না।’

ইরফানের চলে যাওয়ায় বাবিল যেন শুধু বাবাকে নয়, বন্ধুকেও হারিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট, গোলাপি হাফ জ্যাকেটে ইরফান। আর মুখে লেগে রয়েছে সেই মন ভোলানো হাসি। ‘আংরেজি মিডিয়াম’-এর শুটিংয়ের সময় এই ছবি তোলা হয়েছিল।

তবে যে বলিউডে ইরফান খান নিজেকে সেরা প্রমাণিত করেছেন, সেখানে তার ছেলে আসতে নারাজ। আপাতত বাবার স্মৃতি আঁকড়েই দিন কাটছে তার। মাঝে মাঝে অভিনেতার সঙ্গে কাটানো কিছু মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

অভিনেতা ইরফান খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। তবে এ যাত্রায় আর শেষ রক্ষা হয়নি। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে গত এপ্রিলে না ফেরার দেশে পাড়ি জমান হিন্দি সিনেমার জাদরেল এই অভিনেতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫