তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বানারহাওলা গ্রামের উপজেলা সমবায়ীদের সংগঠক মোজাম্মেল হক (৭০) আজ রোববার সকাল ৮.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
কাপাসিয়া বিআরডিবি’র সভাপতিত্ব করেছেন তিনি। তিনি কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
কাপাসিয়া উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা জানান, কাপাসিয়ার সমবায়ীরা একজন দক্ষ সংগঠককে হারাল।
তিনি সমবায়ীদের জন্য সব সময় নিবেদিত ছিলেন। উপজেলা সমবায় অফিস ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
কাপাসিয়া উপজেলা বিআরডিবি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। দস্যুনারায়নপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ শোক ওপরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
