Skip to content

অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

বিনোদন ডেস্ক ॥
ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘জনপ্রিয় অভিনেতা ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোমরে টিউমার হয়েছে। আগামীকাল সকালে অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।’

ডিপজল একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী।

১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫