Skip to content

আত্মাহুতির যুদ্ধে যাওয়া যাবে না: আলাল

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাস্তবতার নিরিখে বিচার করে তারপর অগ্রসর হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন।

তিনি বলেছেন, এমন কোনো যুদ্ধে যাওয়া যাবে না যে যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে আত্মাহুতি দিতে হবে। বরং অনেক যুদ্ধ আছে যেখানে পরাজয় বরণ করলেও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকারের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, রাজনীতিতে যে পরিবর্তনটা দরকার, ধাপে ধাপে সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নেয়া, বৈশ্বিক পরিস্থিতি ও দেশের পরিস্থিতির সঙ্গে গণতন্ত্রের বিকাশ ও ধ্বংস এই দুটিকে গভীর পর্যায়ে পর্যবেক্ষণ করে, একটার সঙ্গে তাল মেলানো আর একটাকে প্রতিহত করা– এই দায়িত্বটা আমরা ঠিকমত পালন করতে পেরেছি কিনা সেটা ভেবে দেখা দরকার। তা না হলে আমি কেন আপনাদের রাগকে পুঁজি করে রাজপথে নামতে বলবো? আপনাদের বাবা-মাকে আমার কী জবাব দেব? আপনার পরিবারের কাছে কী জবাব দেব? আবেগ সব সময় প্রাধান্য দিলে চলবে না। বাস্তবতার নিরিখে বিচার করে তারপরে অগ্রসর হতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা প্রমুখ বক্তব্য করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫