Skip to content

বিজয় দিবসে ঢাকায় হবে আন্তর্জাতিক ম্যারাথন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দ্বিতীয় পরিষদের তৃতীয় সভায় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভায় এই কমিটি গঠন করা হয়।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কমিটির সভাপতি হিসেবে কর্পোরেশনের সাধারণ আসনের ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে তা একযোগে সম্মতি জানান। এ সময় ডিএসসিসি মেয়র কমিটির সদস্য হিসেবে একে একে সাধারণ আসনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মীর হোসেন মীরু এবং সংরক্ষিত আসনের ৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ১৬, ১৭ ও ২১) নারগীস মাহতাব, ৫ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ১৩, ১৯ ও ২০) রোকসানা ইসলাম চামেলী, ২২ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড নম্বর ৬৭, ৬৮ ও ৬৯) মাহাফুজা আক্তারের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে একযোগে তা অনুমোদন করেন এবং নবগঠিত স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানান।

পরিষদ এ সময় নবগঠিত স্ট্যান্ডিং কমিটিকে স্বাধীনতা দিবস-২০২০ উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতা, সাইক্লিং প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব আয়োজনের প্রাথমিক দায়িত্ব অর্পণ করে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমান উল্লাহ নুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, ডিএসসিসি আকরামুজ্জামান, জিএম ট্রান্সপোর্ট বিপুল চন্দ্র বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫