Skip to content

লিপি ওসমান করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক ॥
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনা পজিটিভ হওয়ার দিনও তিনি সড়ক দুর্ঘটনায় পঙ্গু হওয়া এক সিএনজি চালকের দরিদ্র পরিবারকেও পৌঁছে দিয়েছেন আর্থিক সহায়তা।

লিপি ওসমানের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার পুত্রবধূ ও নাতি। এই কঠিন মুহুর্তে নিজের স্ত্রী ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

গতকাল বুধবার সকালে শামীম ওসমান বলেন, তিন দিন আগে পরিবারের সবার করোনা পরীক্ষার পর আমার স্ত্রী লিপি ওসমান, পুত্র অয়ন ওসমানের স্ত্রী এবং নাতির কোভিড-১৯ ধরা পড়েছে। পরিবারের বাকি সদস্যদের অবশ্য করোনা নেগেটিভ এসেছে।

শামীম ওসমান বলেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। তিনি রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, আবার তিনিই সেফা দান করেন। আক্রান্ত সবাই আল্লাহর রহমতে এখনও পর্যন্ত সুস্থ আছে।

জানা গেছে, করোনার হটস্পটখ্যাত নারায়ণগঞ্জে লকডাউনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে যে কয়েকজন ব্যক্তিগতভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে সালমা ওসমান লিপি অন্যতম।
ফুটবলার আরিফ হাওলাদার, নিপুর মতো অসহায় ক্রীড়াবিদের পাশেও যেমন দাঁড়িয়েছেন, তেমনি সরকারি হাসপাতালে বেড, অক্সিজেন প্রদান করে চলেছেন।

সালমা ওসমান লিপির অসুস্থতার খবরে নারায়ণগঞ্জে সবার মাঝেই উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে তার পরিবারের সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫