Skip to content

অ্যাটর্নি জেনারেলের করোনা নেগেটিভ

স্টাফ রিপোর্টার ॥
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের করোনাভাইরাস পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি।

আজ রোববার মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি (অ্যাটর্নি জেনারেল) করোনামুক্ত হয়েছেন। আগের থেকে ভালো আছেন। সকালে নাস্তা করেছেন। ছেলে-মেয়েরা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মাহবুবে আলমের খোঁজখবর নিচ্ছেন। তাই প্রধানমন্ত্রীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন বিনতা মাহবুব।

করোনা আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ১৮ সেপ্টেম্বর ভোরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গতকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫