স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর পূবাইলে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছে।
পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের কড়ই টেক এলাকার ছামেদের পুত্র আত্মঘাতী আহম্মদ আলী।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকালে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করলে আহম্মদ আলীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেলেও রাত ১০টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, আহম্মদ আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তার জেরেই বিষ পান করে তিনি আত্মহত্যা করেন।
আহম্মদ আলীর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
পূবাইল থানার এসআই মাসুদ জানান, মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও মামলা হয়নি।
