Skip to content

সড়ক দুর্ঘটনায় পিআইবির পরিচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
সড়ক দুর্ঘটনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালক (প্রশাসন) ও যুগ্মসচিব মো. ইলিয়াস ভূইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

গতকাল রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পিআইবির সহযোগী সম্পাদক (প্রকাশনা ও ফিচার) ফায়জুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা যতটা জেনেছি তিনি মোটরসাইকেলে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তিনি পেছনে বসা ছিলেন। ফেরার পথে শনির আখড়া ব্রিজের ঢালে ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ তার লাশ ঢাকা মেডিকেলে নিয়ে যায়।’

আজ সোমবার দুপুর নাগাদ ইলিয়াস হোসেনের লাশ পিআইবিতে আনা হবে। এরপর আল-মারকাজুল ইসলামে গোসল শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে নিয়ে যাওয়া হবে বলে জানান ফায়জুল হক।

ইলিয়াস ভূইয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫